ব্রেকিং নিউজ
আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার শিশুর অধিকার ও নিরাপদ ভবিষ্যতের বার্তা নিয়ে নেত্রকোণায় শিশু দিবস পালিত বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ, দুদকে তদন্ত আবেদন নান্দাইলে কম্পিউটার দোকানে ভুয়া এনআইডি তৈরির অভিযোগ, ১৯টি সিলসহ মালিক আটক নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত রাজশাহীর মোহনপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা
×

খেলা ডেস্ক
প্রকাশ : ২৭/৬/২০২৫, ৪:৪৭:৩৯ PM

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশের মাটিতে আবারো গড়াতে যাচ্ছে হাইভোল্টেজ দ্বিপাক্ষিক লড়াই। আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

বাংলাদেশের মাটিতে আবারো গড়াতে যাচ্ছে হাইভোল্টেজ দ্বিপাক্ষিক লড়াই। আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পিসিবির ঘোষণায় জানানো হয়, ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

                                                                    সিরিজ সূচি অনুযায়ী—

            ২০ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা
            ২২ জুলাই : দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা
            ২৪ জুলাই : তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা

সাম্প্রতিক সফরে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই সিরিজ বাংলাদেশের জন্য বিশ্বকাপের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। অন্যদিকে শক্তিশালী পাকিস্তান দল তাদের র‍্যাঙ্কিং ও সুনাম ধরে রাখতে চাইবে।